ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের ৪ দিন পরই নবদম্পতির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ২৯ মার্চ ২০২২
বিয়ের ৪ দিন পরই নবদম্পতির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পরিবারের অমতে বিয়ে করে মাত্র ৪ দিনের মাথায় আত্মহত্যা করলেন নবদম্পতি। সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ওড়নার ফাঁসে আত্মঘাতী হন দুইজনে। পুলিশ মরদেহ দুটির উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদে।

সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বীরভূমের লাভপুর দুনাইপুরের বাসিন্দা রাজেশ ঘোষের সঙ্গে বোলপুরের কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে প্রথম থেকেই সম্পর্কে আপত্তি ছিল দুই পরিবারের। ৪ দিন আগে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে যায় দুইজনে। বিয়েও করে তারা। কিশোরীর পরিবারের লোকজন পুলিশের কাছে অভিযোগও দায়ের করে।

আরো পড়ুন: আলোচনার জন্য তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

Advertisement

সম্পর্কে ফুফা হওয়ায় বড়ার গ্রামের বাসিন্দা সিদ্ধিনাথ ঘোষের বাড়িতে আশ্রয় নেন ওই যুগল। রোববার পর্যন্ত সব ঠিকঠাক ছিল বলেই দাবি নিহত যুবকের ফুফার। তিনি জানান, সোমবার সকালে তার বোনের ফোন পান। যুবকের খোঁজখবর জানতে চান। কিছুক্ষণ পর জানা যায় ওই যুগল আত্মঘাতী হয়েছে। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দুইজনে।

রাজেশের পরিবারের দাবি, সম্পর্কের শুরু থেকেই রাজেশকে হুমকি দেয়া হতো। এমনকি বিয়ের পরেও মানসিক চাপ দেয়া হয়েছিল। সে কারণেই আত্মঘাতী হয়েছেন যুগল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিয়ে মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!