ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের নিপ্রো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ১১ এপ্রিল ২০২২
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের নিপ্রো বিমানবন্দর
ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিপ্রো বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে । এ ঘটনায় সেখানে জরুরি বিভাগের পাঁচ কর্মী আহত হয়েছেন।

নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ভ্যালেন্তিন রেজনিচেনকো হামলা সম্পর্কে বলেছেন, রাশিয়ার সেনারা নিপ্রো বিমানবন্দরে আবারো হামলা চালিয়েছে, এতে বিমানবন্দরের কোনো কিছু অবশিষ্ট নেই।

তিনি বলেন, বিমানবন্দর এবং এর আশপাশের সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। গভর্নর রেজনিচেনকো জানান, নিপার নদীর তীরবর্তী নিপ্রো শহরের ওপর রাশিয়া রোববার থেকে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে।

Advertisement

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া এই শহরের ওপর হামলা শুরু করলেও রোববারের আগে সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরো পড়ুন: ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নারী নিহত

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত রাতের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে যা সম্প্রতি বিদেশি ভাড়াটেদের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছিল।

রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি নিষিদ্ধ করার জন্য জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে আলোচনা করেছেন। এর আগে একই ধরনের চাপ সৃষ্টি করা হয় কিন্তু জার্মানি এখন পর্যন্ত রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়নি। জার্মান চ্যান্সেলর বলছেন, তার দেশ চলতি বছরের শেষ দিকে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে পারে তবে রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করা যাবে না, কারণ এর কোনো বিকল্প নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!