ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা, যা বললেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২৭, ১১ এপ্রিল ২০২২
পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা, যা বললেন অস্ট্রিয়ার চ্যান্সেলর
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামায়ার- ফাইল ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৯০ মিনিট সরাসরি আলোচনা করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামায়ার। এরপর সোমবার পুতিনের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার ব্যাপারে গণমাধ্যমে বিবৃতি দেন কার্ল।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর সরাসরি বলেছেন, পুতিনের সঙ্গে বন্ধুসুলভ আলোচনা হয়নি। তবে পুতিনের সঙ্গে সরাসরি, খোলামেলা ও কঠিন আলোচনা হয়েছে।

বিবৃতিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর জানান, যুদ্ধ থামাতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে উভয়পক্ষের সদিচ্ছার বিষয়টি নিশ্চিত করতে পুতিনের সঙ্গে দেখা করেছেন কার্ল।

Advertisement

তিনি বিবৃতিতে আরো জানান, পুতিনকে তিনি বলেছেন- যেন দ্রুত এ যুদ্ধ থামানো হয়। কারণ যুদ্ধে দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে।

ঐতিহাসিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গে অস্ট্রিয়ার সম্পর্ক ভালো। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করার পর অস্ট্রিয়া ইউক্রেনের পক্ষ নিয়েছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তীব্র সমালোচনা করেছে। 

২০২১ সালে অস্ট্রিয়ার চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন কার্ল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!