ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা নিয়ে যা বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ১৫ এপ্রিল ২০২২
রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা নিয়ে যা বললেন জেলেনস্কি
রাশিয়ার আগ্রাসনের ৫০ দিন সহ্য করে টিকে থাকায় দেশবাসীর প্রশংসা করেছেন  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি- ফাইল ফটো

রাশিয়ার আগ্রাসনের ৫০ দিন সহ্য করে টিকে থাকায় দেশবাসীর প্রশংসা করেছেন  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়া ভেবেছিল সহজেই জিতে যাবে। কিন্তু তারা জানতো না ইউক্রেনীয়রা কতটা সাহসী। আমরা স্বাধীনতাকে কতটা মূল্য দিই এবং আমরা যেভাবে চাই সেভাবে বাঁচার সম্ভাবনাকে গুরুত্ব দিই। 

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট দেশের জন্য লড়াই করা নাগরিকদেরও প্রশংসা করে বলেন, আমাদের ৫০ দিনের প্রতিরক্ষা একটি অর্জন।  লাখ লাখ ইউক্রেনীয়দের অর্জন। 

এ সময় রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয়রা কোন কোন উপায়ে লড়াই করেছেন তার তালিকাও তুলে ধরেন জেলেনস্কি। 

রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, যারা বলে সমুদ্রের তলদেশে থাকার পরও রাশিয়ার যুদ্ধজাহাজ চলতে পারে, তারা দেখুক। 

এর আগে, রাশিয়াও মস্কভা মিসাইল ক্রুজার নামে ঐ যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যদিও কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি।

ঐ হামলার ব্যাপারে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো জানান, কৃষ্ণসাগর পাহারা দেওয়া নেপচুন ক্ষেপণাস্ত্র রুশ জাহাজের মারাত্মক ক্ষতি করে।

তিনি আরো জানান, জাহাজটি ব্যাপকভাবে পুড়ে গেছে।  আর এ উত্তাল সাগরে তারা (রাশিয়া) কোনো সাহায্য পাবে কিনা তা নিশ্চিত নয়। রুশ এ যুদ্ধজাহাজটিতে ৫১০ জন কর্মী আছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!