ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় বারে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১, ২০ এপ্রিল ২০২২
নাইজেরিয়ায় বারে বিস্ফোরণ, নিহত ৩
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্ব তারাবা রাজ্যের একটি বারে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ জন। স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যটির রাজধানী জালিঙ্গোর বাইরে আইওয়ার গ্রামে একটি গরুর বাজারের কাছে জনপ্রিয় একটি বারে বিস্ফোরণটি ঘটে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

তারাবা রাজ্য পুলিশের মুখপাত্র উসমান আব্দুল্লাহি জানিয়েছেন, বিস্ফোরণে তিনজন নিহত ও ১৯ জন গুরুতর আহত হয়েছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি, তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

দেশটির বেশ কয়েকটি উত্তরাঞ্চলের রাজ্যের মধ্যে একটি অপরাধপ্রবণ রাজ্য হলো তারাবা। সেখানে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। অপরাধী চক্র গ্রামে হামলা চালিয়ে স্থানীয়দের হত্যা, অপহরণ ও মুক্তিপণ দাবি করে, এমনকি বাড়ি ঘরে লুটপাট চালায়।

Advertisement

আরো পড়ুন: দাম চাওয়ায় গায়ে ঢেলে দেওয়া হলো কেটলি ভর্তি ফুটন্ত চা!

এ হামলার জন্য দস্যুদের দায়ী করছেন স্থানীয়রা। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় কারা চালিয়েছে এ হামলা। কারণ তাদের তারা এ ধরনের ঘটনা ঘটানোর নজির খুব কম।

জঙ্গি সংগঠনগুলো গত ১২ বছর ধরে দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন বার, রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটিয়ে আসছে। গত মাসেও বন্দুকধারীরা একটি ট্রেনে হামলা চালিয়ে আটজনকে হত্যা করে। পরে দেশটির কর্তৃপক্ষ জঙ্গি গোষ্ঠী ও দস্যুদের এ হামলার জন্য দায়ী করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নাইজেরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!