বর্তমানে আদালতে মানহানির মামলার বিচার কার্যক্রম চলছে। মামলার শুনানিতে ভিডিও ফুটেজ সামনে এনেছেন জনি ডেপ। সে ভিডিওতে লিফটের ভেতর ধনকুবের ইলন মাস্ক ও অভিনেতা জেমস ফ্রাঙ্কোর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে আম্বার হার্ডকে। ভিডিওগুলো ধারণের সময় জনি ডেপের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন আম্বার। তাই শুনানিতে জনি ডেপ অভিযোগ করেছেন, তাকে ঠকিয়েছেন সাবেক স্ত্রী। ইলন মাস্ক ও জেমস ফ্রাঙ্কো; কেউ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এদিকে আম্বার জানিয়েছেন, তিনি ডেপকে ঠকাননি। ক্যারিয়ারের খাতিরে তিনি এমনটা করেছেন।
মামলার শুনানিতে জনি ডেপ বলেছেন, তিনি চান সত্যটা বেরিয়ে আসুক। সেই উপসম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভালো ভালো কাজ হাতছাড়া হয়ে গেছে। তার প্রতি মানুষের মনোভাব নেতিবাচকভাবে বদলে গেছে।
.png)
সূত্র: মার্কা