বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেছেন, জাতিসংঘের এই সংস্থা এখনো মাঙ্কিপক্সের বিরুদ্ধে গণটিকা দেওয়ার সুপারিশ করেনি এবং এই রোগে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, অ-স্থানীয় (আফ্রিকার বাইরে নতুন করে সংক্রমিত দেশগুলো) দেশগুলোতে মাঙ্কিপক্স এখন বাস্তব ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।
আরো পড়ুন> ক্যালিফোর্নিয়ায় ৫ মেরিনসহ প্লেন বিধ্বস্ত
.png)
জুনোটিক (প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত রোগ) রোগটি আফ্রিকার নয়টি দেশের মানুষের মধ্যে স্থানীয় মহামারি হিসেবে রয়েছে। তবে গত মাসে নতুন করে অনেকগুলো দেশে, বেশির ভাগ ইউরোপের দেশে রোগটি ছড়িয়ে পড়ে। বিশেষ করে ব্রিটেন, স্পেন ও পর্তুগালে রোগটি বেশি ছড়ায়।
টেড্রোস বলেন, ২৯টি দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাঙ্কিপক্সে এক হাজারের বেশি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দেশ থেকে মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু পুরুষদের মধ্যে নয়, যারা পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করে তাদের মধ্যে এই রোগের সংক্রমণ দেখা যায়। অনেক দেশ অন্যদের মধ্যে সংক্রমণের রিপোর্ট করেছে, এদের মধ্যে কিছু নারী রয়েছেন।