ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মোবাইলের নষ্ট ব্যাটারিতে বিস্ফোরণ, শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ৯ জুলাই ২০২২
মোবাইলের নষ্ট ব্যাটারিতে বিস্ফোরণ, শিশুর মৃত্যু
ছবি: প্রতীকী

আবর্জনায় পড়ে থাকা মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ মৃত্যু হয়েছে এক শিশুর।

শনিবার (৯ জুলাই) সকালে ভারতের পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচক থানা এলাকার রাজনগর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে।

পরিবারের সূত্র দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টার দিকে মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল সুরজ মণ্ডল নামের তিন বছর বয়সী ওই শিশু। তখন রাস্তার পাশে একটি আবর্জনার স্তূপে আগুন ধরে গিয়েছিল। ওই আগুন থেকেই বিস্ফোরণ ঘটে একটি মোবাইলের ব্যাটারি ছিটকে এসে শিশুটির গলায় লাগে। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশু সুরজ। এরপর তাকে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে সুরজকে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কেউ বিড়ি খেয়ে হয়তো ওই আবর্জনার স্তূপে ফেলেছিল। তা থেকে আগুন ধরে আবর্জনায় পড়ে থাকা মোবাইলের নষ্ট ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!