রোববার (১০ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে।
বরখাস্তকৃত রাষ্ট্রদূতেরা ভারত, জার্মানি, চেক রিপাবলিক, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ছিলেন। তাদের অন্য কোনো পদে বহাল করা হবে কি না তা নিয়েও কোনো বার্তা নেই প্রেসিডেন্টের জারি করা নির্দেশে।
.png)
গত ২৪ ফেব্রয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি তার কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন। মনে করা হচ্ছে, সেই সাহায্য আনতে যারা সেভাব সফল হননি, তাদের ক্ষেত্রেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
আরো পড়ুন>> অবশেষে পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
যুদ্ধের বিরুদ্ধে সরব হলেও ভারত রাশিয়ার সঙ্গে এখনো অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্য দিকে, জার্মানিও জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। সেই সম্পর্কে এখনো অটুট রেখেই চলেছে তারাও। একে কূটনৈতিক ব্যর্থতাই বলে মনে করছেন জেলেনস্কি। সে কারণেই সংশ্লিষ্ট দেশগুলো রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞেরা।
সূত্র: নিউইয়র্ক টাইমস