ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের জন্য উন্মুক্ত হল সৌদি আরবের আকাশসীমা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ১৫ জুলাই ২০২২
ইসরায়েলের জন্য উন্মুক্ত হল সৌদি আরবের আকাশসীমা
ফাইল ছবি

দেশ হিসেবে এখনও সৌদি আরবের স্বীকৃতি পায়নি ইসরায়েল। তবে এরইমধ্যে ইহুদিবাদী দেশটির বিমানের জন্য আকাশসীমা উন্মুক্ত করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের ঠিক আগমুহূর্তে এ ঘোষণা এল।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সৌদি জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এক নির্দেশনায় জানায়, দেশটির আকাশসীমা এখন ইসরায়েলের বিমানের জন্য খুলে দেয়া হয়েছে। আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে এমন কোনো বেসামরিক বিমানের মধ্যে বৈষম্য করা উচিত নয়।

জিএসিএ’র এমন ঘোষণায় এখন থেকে ইসরায়েলি বিমান চলাচলে আর কোনো বাধা থাকলো না। সৌদি আরবের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর একদিন আগেই বিমান চলাচল চালুর বিষয়ে ইঙ্গিত দিয়েছিল ওয়াশিংটন।

Advertisement

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভ্যান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের এ সিদ্ধান্তে খুশি হয়েছেন।

আরো পড়ুন>> শ্রীলংকায় রাজাপাকসে পরিবারের আধিপত্যের সমাপ্তি

এক বিবৃতিতে সালেভ্যান বলেছেন, “এই সিদ্ধান্ত আরো সংহত, স্থিতিশীল ও নিরাপদ মধ্যপ্রাচ্য অঞ্চলের পথ প্রশস্ত করেছে, যা ইসরায়েলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অত্যাবশ্যক।”

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, শিগগিরই সৌদি আরব ইসরায়েলি এয়ারলাইন্সগুলোকে অবাধে তাদের আকাশসীমায় প্রবেশের এবং ইসরায়েল থেকে মক্কায় হজে যোগ দেওয়া মুসলিমদের জন্য সরাসরি ভাড়া বিমান চলাচলের অনুমতি দেবে।

ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি আরব। বাইডেনের সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন নিয়েও আলোচনা হবে না বলেও জানায় রিয়াদ। তবে সৌদির এ সিদ্ধান্তকে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!