[ আন্তর্জাতিক ]
মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪
ফাইল ছবি
মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিনোলোয়ায় স্থানীয় সময় শুক্রবার ঐ দুর্ঘটনা ঘটেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, লস মোচিস উপকূলীয় শহরে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে পুরো ঘটনা সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার সময় ঐ হেলিকপ্টারে ১৫ আরোহী ছিলেন। এদের মধ্যে ১৪ জনই প্রাণ হারিয়েছেন। বাকি একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঐ দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হেলিকপ্টার বিধ্বস্ত
লিংক সফলভাবে কপি হয়েছে!