[ আন্তর্জাতিক ]
মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
ফাইল ছবি
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়ায় নৌবাহিনীর একটি হেলিক্প্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে নৌবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
প্রতিবেদনে জানানো হয়, একটি ব্ল্যাক হক হেলিকপ্টার লস মচিসের উপকূলীয় শহরে দুর্ঘটনায় পড়ে। তবে কী কারণে সেটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানায়নি নৌবাহিনী।
.png)
দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ১৫ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৪ জন মারা গেছেন। বাকি একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন>> যুক্তরাজ্যে ভয়াবহ তাপদাহ, রেড অ্যালার্ট জারি
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, অনির্দিষ্ট অপারেশনাল কার্যক্রম চালাতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করা হয়েছে।
দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিবেদিতপ্রাণ এসব কর্মী জাতির সেবায় জীবন উৎসর্গ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!