রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, আগামী মাসে আলোচিত এই সফর করার কথা রয়েছে পেলোসির। সফরকে ঘিরে এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
.png)
মার্কিন প্রশাসন আশঙ্কা করছে যে, ন্যান্সি পেলোসির সফরের সময় চীন তাইয়ানের ওপর তার যুদ্ধবিমান ওড়াতে পারে।
আরো পড়ুন>> ফ্ল্যাটে পড়ে আছে ভাড়াটিয়ার দেহ, মাসের পর মাস বাড়িভাড়া নিয়ে গেলেন মালিক!
আগামী কয়েক সপ্তাহের মধ্যে পেলোসি তাইওয়ান সফর করতে পারেন বলে অন্তত তিনটি সূত্রে জানা গেছে।
সম্প্রতি আমেরিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনপ্রণেতা তাইওয়ান সফর করেছেন, তবে ন্যান্সি পেলোসির সফর হবে গত ২৫ বছরের মধ্যে আমেরিকার সর্বোচ্চ কোনো আইনপ্রণেতার পক্ষে প্রথম তাইওয়ান সফর।
এর আগে ১৯৯৭ সালে রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিঙরিচ তাইওয়ান সফর করেন।