ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি নাগরিকদের ভ্রমণ ভিসার মেয়াদ দ্বিগুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ১৭ জুলাই ২০২২
সৌদি নাগরিকদের ভ্রমণ ভিসার মেয়াদ দ্বিগুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
জো বাইডেন ও মোহাম্মদ বিন সালমান - ফাইল ছবি

সৌদি আরবের নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ

প্রতিবেদনে বলা হয়, সৌদি নাগরিকদের জন্য ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। এ নিয়ম আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে।

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের পর এ ঘোষণা আসলো। সফরকালে তিনি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিশন জানায়, দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসাকে সমৃদ্ধ করতেই ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

মিশনের এক বিবৃতিতে জানানো হয়, ট্রাভেলে সুবিধা দেওয়ায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তাছাড়া এ পদক্ষেপের ফলে বাণিজ্যিক ও পারস্পরিক অংশিদারত্ব বাড়বে বলেও জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে যান। প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি তুলে ধরেন জো বাইডেন। এর পাল্টা জবাবে সৌদি প্রিন্স বলেছেন যুক্তরাষ্ট্রেরও ভুল আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!