ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে ভয়াবহ বন্যা, অর্ধশতাধিক মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ৩০ জুলাই ২০২২
ইরানে ভয়াবহ বন্যা, অর্ধশতাধিক মানুষের প্রাণহানি
ফাইল ছবি

ইরানে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিভিন্ন প্রদেশে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে ১৮ জন।

শনিবার (৩০ জুলাই) দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ওয়ালিপুর জানান, গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত ইরানের ২১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে লোরেস্তান, চাহারমহাল, বাখতিয়ারি, ইস্পাহান ও তেহরান প্রদেশ। গতরাতে এইসব প্রদেশে বন্যায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান আরো জানান, এ পর্যন্ত তিন হাজার ৭০০ মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ আশ্রয় সরিয়ে নেয়া হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্র্রে ভয়াবহ বন্যায় ২৫ জনের প্রাণহানি

গত বৃহস্পতিবার প্রাথমিক সরকারি হিসেবে রাজধানী তেহরানের পাশে ইমামযাদে দাউদ এলাকায় মৃতের সংখ্যা সাত বলে জানানো হয়। এছাড়া সেখানে ১৪ জন নিখোঁজ ছিলেন বলে উল্লেখ করা হয়। সেখানে বন্যার পরিস্থিতি এখনো ভয়াবহ ও ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি মোবাইল মেসেজের মাধ্যমে ওই এলাকার জনগণকে সোমবার পর্যন্ত নদী ও পার্বত্য এলাকা এড়িয়ে চলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তেহরানের গভর্নরকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পাশাপাশি জরুরি সংকট মোকাবিলায় গঠিত হেডকোয়ার্টারকে বন্যাকবলিত এলাকার লোকজন সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: প্রেস টিভি, আনাদলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইরান বন্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!