ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃষিফার্মের মালিকের মৃত্যু দাগ কাটলো জেলেনস্কির মনে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪১, ৩১ জুলাই ২০২২
কৃষিফার্মের মালিকের মৃত্যু দাগ কাটলো জেলেনস্কির মনে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি সংগৃহীত

ইউক্রেনের শীর্ষ কৃষি ফার্ম নিবুলনের মালিক ওলেক্সি ভাদাতুরস্কি নিহত হয়েছেন। এ নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি ভাদাতুরস্কির মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ব্যবসায়ী ভাদাতুরস্কি আধুনিক শস্যপণ্যের মার্কেট তৈরির প্রক্রিয়ায় অবদান রাখছিলেন। 

Advertisement

রোববার ইউক্রেনের মিকোলিভ শহরের আঞ্চলিক গভর্নর ভিতালি কিম টেলিগ্রাম বার্তায় বলেন, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের শীর্ষ কৃষি ফার্ম নিবুলনের মালিক ওলেক্সি ভাদাতুরস্কি ও তার স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রুশ বাহিনী শহরটিতে গোলাবর্ষণ করে। ওলেস্কি ভাদাতুরস্কি ও তার স্ত্রী মিকোলিভে নিজ বাড়িতে নিহত হন।

ইউক্রেনের শীর্ষ কৃষি কোম্পানি নিবুলনের মিকোলিভ শহরে সদর দফতর রয়েছে। এই কোম্পানি গম, যব এবং ভুট্টা উৎপাদন করে। কোম্পানিটির নিজস্ব জাহাজ এবং শিপইয়ার্ড (জাহাজ নির্মাণ ও মেরামতের স্থান) রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!