ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

শরীরে ট্যাটু করিয়ে এইডসে আক্রান্ত তরুণ-তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ৭ আগস্ট ২০২২
শরীরে ট্যাটু করিয়ে এইডসে আক্রান্ত তরুণ-তরুণী!
ফাইল ছবি

ভারতের বারানসিতে দু’জন এইডস রোগীকে শনাক্ত করেছেন স্থানীয় চিকিৎসকরা। তবে অনিরাপদ যৌন সম্পর্কের কারণে নয়, অনিরাপদ সুচ ব্যবহার করে শরীরে ট্যাটু করানোর কারণেই তারা এইচআইভি পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

বারানসির শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, জেলা হাসপাতালে আক্রান্ত দু’জনের চিকিৎসা চলছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় গ্রামের মেলায় এসে হাতে ট্যাটু করিয়েছিলেন বারানসির ২০ বছরের এক যুবক। তার কয়েকমাস পরেই তার শরীর খারাপ হতে শুরু করে। কিছুতেই কমছিল না জ্বর। শেষ পর্যন্ত এইচআইভি পরীক্ষা করা হয় তার। যেখানে ফলাফল পজিটিভ আসে। কিন্তু অনিরাপদ যৌনতা বা সংক্রমিত রক্ত সংবহন কোনোটিই হয়নি তার সঙ্গে। শেষ পর্যন্ত চিকিৎসকরা ধরতে পারেন, ট্যাটুর মাধ্যমেই এইডসে আক্রান্ত হয়েছেন তিনি।

আরো পড়ুন>> খুনের আসামির সঙ্গে প্রেম, বিয়ের দিন তার হাতেই হলেন খুন!

বারানসির এক তরুণীর সঙ্গেও অনুরূপ ঘটনা ঘটেছে। তিনিও ট্যাটু করানোর পর অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষার পর তারও এইচআইভি ধরা পড়ে। চিকিৎসকরা ধারণা করছেন, এছাড়াও অনেকে আক্রান্ত হয়ে থাকতে পারেন। আরও ১২ জনের শরীরে আছে এইচআইভির উপসর্গ। তারাও একই ব্যক্তির কাছ থেকেই ট্যাটু করিয়েছিলেন। জানা যায়, যিনি ট্যাটু করিয়েছেন তিনি সবার জন্য একই সুচ ব্যবহার করেছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!