ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

 ট্যাটু-ভক্ত মা, এক বছরের সন্তানের সারা শরীরেও ট্যাটু 

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ১৬ মে ২০২২
 ট্যাটু-ভক্ত মা, এক বছরের সন্তানের সারা শরীরেও ট্যাটু 
ট্যাটু নিয়ে টালমাটাল নেট-দুনিয়া ছবি: সংগৃহীত

বরাবরই ট্যাটুর শখ আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা সামেইকা মরিসের। পেশায় পোশাক শিল্পী সামেইকা নিজের সারা শরীরেও করিয়ে ফেলেছেন অসংখ্য ট্যাটু। কিন্তু তাই বলে নিজের খুদে সন্তানের গায়ে ট্যাটু! সামেইকার কাণ্ড দেখে হতবাক অনেকেই।

বছর ঊনত্রিশের সামেইকা মা হয়েছেন ২০২১-এ। সন্তানের নাম রেখেছেন ট্রেলিন। সামেইকা নিজেই স্বীকার করেছেন ট্রেলিনের যখন ছ'মাস বয়স, তখন থেকেই তার গায়ে ট্যাটু করান তিনি। কখনো পেট, কখনো বা হাত-পা, ছোট্ট ট্রেলিনের গায়ে ফুটিয়ে তোলেন অদ্ভুত সব ছবি। ট্যাটু করতে সাহায্য করেন ট্রেলিনের মামাও।

এক বছরের সন্তানের সারা শরীরেও ট্যাটু করিয়েছেন ট্যাটু-ভক্ত মা। তবে এই সব ট্যাটুই অস্থায়ী। কাজেই ট্যাটু আঁকার সময় ব্যথাও হয় না, আবার ইচ্ছা অনুযায়ী তুলেও ফেলা যায়।

Advertisement

তবে ট্যাটু অস্থায়ী হলেও নেটমাধ্যমে বিষয়টি পছন্দ করেননি নেটাগরিকদের একাংশ। সামেইকা জানিয়েছেন সন্তানের ছবি নেটমাধ্যমে প্রকাশ করার পরই ভয়াবহ ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাকে। কেউ তাকে মা হিসেবে অযোগ্য বলেছেন, কেউ আবার বলেছেন এভাবে মানুষ করলে বড় হয়ে তার সন্তান সমাজবিরোধী হয়ে উঠবে। তবে নেটাগরিকদের এ হেন কটাক্ষকে পাত্তা দিতে রাজি নন সামেইকা। তার স্পষ্ট কথা, নিজেদের জীবন কেমন ভাবে কাটাবেন সেই সিদ্ধান্তও নেবেন তারা নিজেরাই।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!