ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কঙ্গোতে গলা কেটে ২০ গ্রামবাসীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ৮ আগস্ট ২০২২
কঙ্গোতে গলা কেটে ২০ গ্রামবাসীকে হত্যা
ফাইল ছবি

মধ্য-আফ্রিকার দেশ কঙ্গোতে সশস্ত্র মিলিশিয়া একটি গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

রোববার (৭ আগস্ট) দেশটির সামরিক বাহিনী এবং স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সন্দেহভাজন মিলিশিয়ারা পূর্ব কঙ্গোর দুটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে।

Advertisement

স্থানীয় মানবাধিকার সংস্থা কনভেনশন ফর দ্য রেসপেক্ট অব হিউম্যান রাইটসের (সিআরডিএইচ) সমন্বয়কারী ক্রিস্টোফ মুনিয়ান্ডারু বলেছেন, শুক্রবার গভীর রাতে এবং শনিবার সন্ধ্যায় অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) যোদ্ধারা ইতুরি প্রদেশের কান্দোই ও বান্দিবোলি গ্রামের বাসিন্দাদের হত্যা এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো সন্ত্রাসীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কঙ্গোলিজ সেনাবাহিনী হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে।

আরো পড়ুন>> মন্দিরে প্রবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ৩

শনিবার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এলিস কিয়াঙ্গার বাবা-মা। এলিস বলেন, আমি যখন বাবা-মায়ের লাশ দেখলাম, তখন তাদের গলাকাটা ছিল। এটা সহ্য করা আমার জন্য কঠিন।

এডিএফ হল উগান্ডার একটি মিলিশিয়া গোষ্ঠী, যারা নব্বইয়ের দশকে পূর্ব কঙ্গোতে চলে যায়। ওই অঞ্চলে সহিংসতা পরিসংখ্যান প্রকাশ করে আসা স্থানীয় সংস্থা কিভু সিকিউরিটি ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গত বছর এই গোষ্ঠীটি এক হাজার ৫০ জনকে হত্যা করেছে। আর মিলিশিয়া এই গোষ্ঠীটির হাতে ২০২০ সালের তুলনায় গত বছর ৫৯৯ জন বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!