ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ান ঘিরে চীনের নতুন সামরিক মহড়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ৮ আগস্ট ২০২২
তাইওয়ান ঘিরে চীনের নতুন সামরিক মহড়ার ঘোষণা
ফাইল ছবি

তাইওয়ানের আকাশ ও সমুদ্রসীমায় নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী।

সোমবার (৮ আগস্ট) এ ঘোষণা দেওয়া হয়। যদিও একদিন আগেই তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল একটি সামরিক মহড়া শেষ হয়।

গত সপ্তায় চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার এ সফরের নিন্দা জানিয়ে বেইজিং এ যাবতকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার ঘোষণা দেয়। ন্যান্সি পেলোসি তাইওয়ান ত্যাগ করার সঙ্গে সঙ্গেই চীনের সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ড মহড়া শুরু করে। মহড়া চলাকালে তাইওয়ানে হামলা চালানোর একাধিক মহড়া করে চীনের সেনারা।

Advertisement

চীনের পিপলস লিবারেশন আর্মি বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তাইওয়ানের আশেপাশে ছয়টি বিমান ও সামুদ্রিক এলাকায় লাইভ-ফায়ার সামরিক মহড়া করে। এসময় দক্ষিণ চীন সাগরে তাইওয়ান ও চীনের রণতরী প্রায় মুখোমুখি অবস্থানে থাকে।

আরো পড়ুন>> ফের একদিনে ৯০০ ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র

রোববার ওই মহড়া শেষ হওয়ার পরদিন সোমবার নতুন মহড়ার ঘোষণা দিল চীন। দেশটির সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক ঘোষণায় জানিয়েছে, সাবমেরিন প্রতিরোধ এবং সামুদ্রিক অভিযানের যৌথ মহড়া পরিচালনা করবে নৌ ও বিমানবাহিনী। মহড়ার সময় সমুদ্র ও আকাশপথে গুলিবর্ষণও চলবে।

সূত্র: ব্লুমবার্গ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!