ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২০, ৫ আগস্ট ২০২২
পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
ন্যান্সি পেলোসি - ফাইল ছবি

তাইওয়ান সফরের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

শুক্রবার (৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। তবে তার ওপর ঠিক কি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি পরিস্কার করে জানায়নি দেশটি।

নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের কঠোর বাধা ও আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যাওয়ায়, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায়, এক-চীন নীতিকে পদদলিত করায় এবং তাইওয়ান প্রণালীর শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকিতে ফেলায় ন্যান্সি পেলোসির উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য, চীনের আইন অনুযায়ী পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে চীন।

Advertisement

আরো পড়ুন>> সাঁতার কাটার সময় হঠাৎ মুখে কামড় বসালো অ্যালিগেটর!

এদিকে পেলোসির তাইওয়ান সফরের পর দ্বীপটি ঘিরে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন। এ সামরিক মহড়ায় চীনের বেশ কিছু আধুনিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান অংশ নিয়েছে। এছাড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্রও ছুঁড়েছে চীন।

সূত্র: ব্লুমবার্গ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!