বৃহস্পতিবার (৪ আগস্ট) শুরু করা এই সামরিক মহড়ায় তাইওয়ান প্রণালীতে একাধিক দূরপাল্লার তথা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটি।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিক্রিয়ায় তারা সংশ্লিষ্ট প্রতিরক্ষা পদ্ধতি সচল করেছে।
.png)
এদিকে চীনের সামরিক বাহিনীও ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে চীনের সামরিক বাহিনী বলেছে, তারা ‘পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় দূরপাল্লার তাজা গোলাবারুদ ব্যবহার করে গোলাবর্ষণ করেছে।’
চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় নির্ভুল হামলা চালানো হয়েছে এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করা হয়েছে।’
আরো পড়ুন>> নিজের দলসহ নিষিদ্ধ হতে পারেন ইমরান খান
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সামরিক মহড়া চলবে আগামী রোববার পর্যন্ত। পুরো তাইওয়ানকে ঘিরে বেশ কয়েকটি পয়েন্টে এই মহড়া চালাচ্ছে চীন। এর মধ্যে বেশ কয়েকটি পয়েন্ট আবার তাইওয়ানের তীরের মাত্র ২০ কিলোমিটারের (১২ মাইল) মধ্যে।
এর আগে চীনা সামরিক বাহিনী স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে (বাংলাদেশ সময় সকাল ১০টায়) তাইওয়ানের আশেপাশের সাগরে লাইভ-ফায়ারসহ সামরিক মহড়া শুরু করেছে বলে জানায় চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধম সিসিটিভি।
নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে তাইওয়ানের একটি মানচিত্র অন্তর্ভুক্ত করে সিসিটিভি বলেছে, ‘আজ দুপুর ১২ টা থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত পিপলস লিবারেশন আর্মির একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া হচ্ছে।’
আরো পড়ুন>> বিদেশে থাকা নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
এদিকে তাইওয়ানের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, তাদের বাহিনী দ্বীপের আশপাশের জলসীমায় অভূতপূর্ব চীনা এই সামরিক মহড়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। যদিও সংঘাত হোক তারা তা চাইবে না।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ না করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার নীতি বজায় রাখবে এবং (চীনের সঙ্গে) বিরোধ না বাড়াতে ও বিরোধ সৃষ্টি না করার মনোভাব নিয়ে এগিয়ে যাবে।’
সূত্র: রয়টার্স