ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এ ঘটনার পর ইসরো বেশ কয়েকটি টুইট করেছে। সেখানে তারা লিখেছে, সমস্যা চিহ্নিত করা হয়েছে। একটি সেন্সর ব্যর্থ হওয়ার পর প্রথমে সেটি চিহ্নিত করা যায়নি। পরে সেটি উদ্ধার করতে গিয়ে বিচ্যুতি ঘটেছে। একটি কমিটি এ ঘটনা বিশ্লেষণ করে কিছু সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করে শিগগিরই এসএসএলভি-ডি২ নিয়ে আসবে ইসরো।
.png)
আরো পড়ুন>> বিয়ার কিনে না দেয়ায় বন্ধুকে ছুরি মেরে রক্তাক্ত করলেন যুবক!
ভারতের সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে মহাকাশবিষয়ক মৌলিক জ্ঞান বিস্তারে কাজ করে স্পেস কিডস ইন্ডিয়া নামের একটি সংগঠন। এই সংগঠনের ৭৫০ শিক্ষার্থী আর্থ অবজারভেশন-০২ ও আজাদিস্যাট কৃত্রিম উপগ্রহের নকশা করেছিল।
তেলেঙ্গানার একটি স্কুলের শিক্ষার্থী শ্রেয়া। সে এই প্রকল্পে কাজ করেছিল। শ্রেয়া বলে, ‘আমাদের স্কুল থেকে তিনটি দল এসএসএলভি উৎক্ষেপণে অংশ নিয়েছিলাম। দলে সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি। উপগ্রহটি তৈরি করতে আমরা নিরলস পরিশ্রম করেছিলাম।’