ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ১৩ আগস্ট ২০২২
তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের
ফাইল ফটো

চীনের সামরিক মহড়াকে ‘উসকানিমূলক’ আচরণ হিসেবে বিবেচনা করে তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল।- খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কার্ট ক্যাম্পবেল বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন একটি বাণিজ্য পরিকল্পনা উন্মোচন করা হবে।

Advertisement

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। তাইওয়ানকে ঘরে বড় ধরনের সামরিক মহড়াও চালায় চীনা সামরিক বাহিনী। এর মধ্যে অঞ্চলটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালো যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল বলেন, পেলোসির তাইওয়ান সফর ওয়াশিংটনের বিদ্যমান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ইস্যুতে বেইজিংয়ের বিরুদ্ধে অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখানো হয়েছে। 

তিনি আরো বলেন, বেইজিং এই অজুহাত ব্যবহার করে তাইওয়ানের ওপর তীব্র চাপ তৈরির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়েছে। তাদের কর্মকাণ্ড উসকানিমূলক ও নজিরবিহীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!