ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জেরুজালেমে ইসরায়েলি বাসে বন্দুক হামলা, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ১৪ আগস্ট ২০২২
জেরুজালেমে ইসরায়েলি বাসে বন্দুক হামলা, আহত ৮
ছবি: সংগৃহীত

ইসরায়েল দখলকৃত জেরুজালেমের পুরাতন শহরের কাছে একটি বাসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী। এতে আটজন আহত হয়েছেন। এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

রোববার (১৪ আগস্ট) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে।

ইসরায়েলি বসতিদের বহনকারী বাসটি ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে অপেক্ষা করছিল।

Advertisement

তাৎক্ষণিকভাবে পুলিশ বলছে, তদন্তের জন্য ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বাসটিতে গুলি চালানোর খবর পেয়েছে তারা। ঘটনাস্থালে নিরাপত্তা সদস্যরা রয়েছেন এবং হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে।

আরো পড়ুন>> রুশদির হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

এরইমধ্যে সন্দেহভাজন হামলাকারীর সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনী ওই এলাকার বাড়ি-ঘরে তল্লাশি চালাচ্ছে।

সম্প্রতি গাজা এবং পশ্চিম উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের পরই এমন হামলার খবর এলো। গত সপ্তাহে তিনদিন ধরে গাজার ইসলামিক জিহাদ এবং ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১৭ শিশুসহ ৪৯ জন ফিলিস্তিনি নিহত হন। পরবর্তীতে মিশরের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে যায় উভয়পক্ষ।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!