ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রকে নমনীয় হওয়ার আহ্বান জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ১৬ আগস্ট ২০২২
যুক্তরাষ্ট্রকে নমনীয় হওয়ার আহ্বান জানাল ইরান
ফাইল ফটো

তেহরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের ২০১৫ পারমাণবিক সমঝোতা টিকিয়ে রাখতে তিনটি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নমনীয়তা দেখানোর আহ্বান জানিয়েছে ইরান।

সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) করা একটি ‘চূড়ান্ত’ খসড়া বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া এ আহ্বান জানায় দেশটি।- খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, তেহরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের ২০১৫ পারমাণবিক সমঝোতা টিকিয়ে রাখতে একটি ‘চূড়ান্ত’ খসড়া তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

Advertisement

ইইউ-এর একজন কর্মকর্তা জানান, তিনটি সমস্যা সমাধানে নমনীয়তা দেখাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

গত ১৬ মাস ধরে বহুল আলোচিত এ পরমাণু সমঝোতা নিয়ে ইউ’র মধ্যস্থতায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত ইইউ-এর একজন সিনিয়র কর্মকর্তা গত ৮ আগস্ট ইউরোপের পক্ষ থেকে একটি ‘চূড়ান্ত’ প্রস্তাব রাখার কথা জানান। কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের কাছ থেকে এর একটি জবাব পাওয়ার আশাবাদের কথাও জানান তিনি।

অবশ্য সোমবার ইউরোপীয় ইউনিয়নের কাছে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান।

ওয়াশিংটন বলছে, তারা ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের ভিত্তিতে ২০১৫ সালের সমঝোতায় ফিরে যেতে অবিলম্বে একটি চুক্তি করতে প্রস্তুত রয়েছে। 

অন্যদিকে, ইইউ-এর প্রস্তাবের সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত করার আগ্রহের কথা জানিয়েছে তেহরান। তবে প্রস্তাবটির বিষয়ে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!