ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীন-ইরানের মধ্যে মালবাহী ট্রেনের সরাসরি চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫২, ১১ আগস্ট ২০২২
চীন-ইরানের মধ্যে মালবাহী ট্রেনের সরাসরি চলাচল শুরু
ফাইল ছবি

দু’দেশের মধ্যে মালবাহী ট্রেনের সরাসরি চলাচল শুরু করেছে চীন ও ইরান। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পশ্চিম এশিয়া রুটটি উন্মোচিত হলো।

গত মঙ্গলবার (৯ আগস্ট) চীনের জিনজিয়াং প্রদেশের হোগোর্স বন্দর থেকে প্রথম যাত্রা শুরু করে ট্রেনটি। ৫০টি কন্টেইনারে ছিল ১২ লাখ ৩০ হাজার ইউরোর অটো-পার্টস। পথে কাজাখস্তানের আকতাও পোর্টে মালবাহী ট্রেনটি থামে। এটির গন্তব্যস্থল ইরানের আনজালি বন্দর।

মূলত খরচ কমাতেই এ আন্তঃসীমান্ত রুটটি চালু করা হয়েছে। এর মাধ্যমে সানজি ও আশপাশের এলাকাগুলোর সাথে বৈদেশিক বাণিজ্য বাড়বে। এশিয়ার পশ্চিমাঞ্চল ও মধ্যপ্রাচ্যের সাথে দূরত্বও কমবে।

Advertisement

আরো পড়ুন>> চাদে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩

নকশা অনুসারে, ইউরোপের ২৪টি দেশের ১৯০টি শহর অতিক্রম করবে এই ট্রেন। যার মাধ্যমে এশিয়া ও ইউরোপের মধ্যে স্থাপিত হবে কৌশলগত নেটওয়ার্ক। ২০১১ সালে নেয়া হয় এ উদ্যোগ।

সূত্র: গ্লোবাল টাইমস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!