ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১০ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ৯ আগস্ট ২০২২
ইরানে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১০ জনকে হত্যা
ছবি: প্রতীকী

ইরানের  দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে একজন আঁততায়ি ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

সোমবার (৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থাটি বলেছে, রোববারের ওই ঘটনায় চার ইরানি এবং ছয় আফগান নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন খামার শ্রমিক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী আফগান নাগরিক মানসিক ভারসাম্যহীন।

আরো পড়ুন>> দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত, ৮ জনের প্রাণহানী

শহরের ভারপ্রাপ্ত গভর্নর হোসেন রেজাই জানান, এক আফগান নাগরিক রাফসানজানে ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে হত্যা করেছে। পরে প্রদেশ ছেড়ে পালানর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গেলো কয়েক দশক ধরে লক্ষাধিক আফগান শরণার্থীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে ইরান। কিন্তু গত বছর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর ইরান সীমান্তে রোজই নতুন অভিবাসী ভিড় করেছে। এর ফলে বাড়ছে অপরাধ ও মাদক চোরাচালান।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!