দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ওয়ালিপুর জানান, গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ইরানের ২১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে লোরেস্তান, চাহারমহাল, বাখতিয়ারি, ইস্পাহান ও তেহরান প্রদেশ। এইসব প্রদেশে বন্যায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ইংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্যায় মৃতদের অধিকাংশই নদী তীরবর্তী এলাকায় বসবাস করতেন।
.png)
আরো পড়ুন: ব্যাংক জালিয়াতিতে অভিযুক্তের বাড়িতে পাওয়া গেল হেলিকপ্টার
রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি-জেনারেল ইয়াঘুব সোলেইমানি জানান, সারা দেশের ৬০টি শহর, ৫০০টির বেশি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
রেড ক্রিসেন্টের প্রকাশিত তালিকায় দেখা যায়, বন্যায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছেন তেহরান প্রদেশে। সেখানে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মাজানদারান প্রদেশে নিখোঁজ রয়েছেন ২০ জন মানুষ।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তার ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে নিখোঁজ ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি ক্ষতি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।