[ আন্তর্জাতিক ]
কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না স্পেনের দাবানল
ছবি: সংগৃহীত
তিন ধরে চলা স্পেনের দাবানলকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির ফায়ার ব্রিগেড। এরইমধ্যে পুড়ে গেছে দেশটির ১৭ হাজার একরের বেশি বনভূমি। প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুজন।
জানা গেছে, দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অলিকান্তে শহর। সেখানে পুড়ে গেছে ১৬ হাজার একরের মতো এলাকা, ভস্মীভূত বহু ঘরবাড়ি ও স্থাপনা।
ফায়ার ব্রিগেডকর্মী এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় নিরাপদ আশ্রয়েকমপক্ষে এক হাজার ২০০ বাসিন্দাকে সরানো হয়েছে। প্রতিবেশী শহর ক্যাস্তেলনেও বিস্তীর্ণ অঞ্চল পুড়ছে।
.png)
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, বর্তমানে ৩৮০টি জায়গায় সক্রিয় দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার ব্রিগেড। হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছেটানো হচ্ছে।
উল্লেখ্য, এক মাসে স্পেনে দাবানলে প্রায় ৭৮ হাজার একর এলাকা ধ্বংস হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!