উত্তর ক্রিমিয়ার ডজানকাই এলাকার একটি অস্ত্র গুদামে অগ্নিকাণ্ডের পর এসব বিস্ফোরণ ঘটে। এছাড়া একটি বৈদ্যুতিক সাবস্টেশনেও আগুন জ্বলতে দেখা গেছে।
রুশ কর্মকর্তারাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। তারা জানান, বিস্ফোরণের কারণ এখনো অস্পষ্ট। তবে গত সপ্তাহে দৃশ্যত ইউক্রেনীয় হামলায় ক্রিমিয়া উপকূলে রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস হয়।
.png)
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইসকে গ্রামের একটি অস্থায়ী অস্ত্র গুদামে মস্কোর স্থানীয় সময় সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। এর কারণ এখনো খতিয়ে দেখা চলছে।
মন্ত্রণালয়টি আরো জানায়, এ ঘটনায় কোনো মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি। তবে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা জানান, দুই ব্যক্তি আহত হয়েছেন।
এদিকে, বিস্ফোরণের ঘটনাটিকে ‘অ্যাকশনে অসামরিকীকরণ’ হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক। ক্রিমিয়া অঞ্চলের তাতার নেতা রেফাত চৌবারোভও বিস্ফোরণগুলোকে একটি ‘আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি জানান, এ আঘাতের শব্দ ‘অনেক দূরের স্টেপ্পে জুড়ে’ শোনা যায়।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। ফেব্রুয়ারিতে রুশ বাহিনী যখন ইউক্রেনে অভিযান শুরু করে তখন দক্ষিণ ইউক্রেনের বিস্তৃত অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে ক্রিমিয়ায় নিজেদের ঘাঁটি ব্যবহার করে রাশিয়া।