বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯২টিরও বেশি দেশে ৩৫ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা। এ ভাইরাসে মারা গেছেন ১২ জন।
.png)
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে রোসামুন্ড লুইস বলেন, মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধের জন্য (অনুমোদন পাওয়া) টিকাগুলোর ‘১০০ শতাংশ কার্যকারিতা আশা করছে না’ ডব্লিউএইচও।
তিনি আরো বলেন, আমাদের কাছে সঠিক তথ্য নেই... এটি আমাদের মনে করিয়ে দেয় যে মাঙ্কিপক্স মোকাবিলায় টিকা কোনো একক ঔষধ বা জাদুমন্ত্র নয়। যেসব ব্যক্তি যে মনে করেন যে, তারা ঝুঁকির মধ্যে রয়েছেন এবং সেই ঝুঁকি কমাতে চাইলে বেশ কিছু পথ রয়েছে। এর মধ্যে টিকাদানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও যেসব কর্মকাণ্ডে ঝুঁকি বাড়তে পারে সেসব কাজ থেকে সুরক্ষিত থাকতে হবে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, গত সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ৭ হাজার ৫০০ মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি।
ডব্লিউএইচও প্রধান আরো বলেন, এ ভাইরাসে এমন সব পুরুষরা আক্রান্ত হচ্ছে যারা অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছে।