ডগলাস কাউন্টি হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর লিন্ডসে হুস বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো সংক্রমণের কারণ নিশ্চিত করতে পরীক্ষা চালাচ্ছে।
হুস একটি সংবাদ সম্মেলনে বলেন, এ মুহূর্তে জনসাধারণকে সচেতন হতে এবং সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করছি আমরা। বিশেষ করে যখন তারা কোনো উষ্ণ, মিঠা পানির উৎসের সংস্পর্শে আসছেন তখন সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
.png)
যুক্তরাষ্ট্রে গত বছর ১১টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নেগলেরিয়া ফাওলেরির উপস্থিতি পাওয়া গেছে।
সিডিসি বলছে, নেগলেরিয়া ফাওলেরি সংক্রমণের হার খুবই কম। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাত্র ৩৪ জন এ ধরনের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।