পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরেই এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন তিনি। একই ব্যান্ডে গান গাইতেন দু’জন। গত শনিবার তার সঙ্গেই খুনসুটি করতে গিয়ে বাধে বিপত্তি। গলায় ফাঁস লেগে মৃত্যু হয় রাজার।
প্রতিবেদনে বলা হয়, গোটা ঘটনাটি একটি ভিডিওতে ধারণ করা হয়েছে। নিজেই ভিডিওটি করছিলেন রাজা। চিত্রার সঙ্গে একটি বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই দু’জনের মধ্যে মৃদু ঝগড়া হয়। তখনই রাজা মশকরা করে বলেন, তিনি আর বাঁচতে চান না। প্রেমিকাকে ভয় দেখানোর জন্য খাট থেকে নেমে পাশের ঘরে চলে যান। একটি শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যার অভিনয় করার চেষ্টা করেন। কিন্তু তখনই ভুলবশত ফাঁস লেগে যায় গলায়। চিত্রা ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাজাকে ভেলোরের সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
.png)
সূত্র: আনন্দবাজার