ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অস্ট্রেলিয়ায় রেকর্ড ১১০ কোটি ডলারের আইস জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ২৭ আগস্ট ২০২২
অস্ট্রেলিয়ায় রেকর্ড ১১০ কোটি ডলারের আইস জব্দ
ছবি: সংগৃহীত

মার্বেল পাথরের সাথে লুকিয়ে কন্টেইনারে করে পাচারের সময় ১১০ কোটি (১.৭ বিলিয়ন) মার্কিন ডলারের ক্রিস্টাল মেথ বা ‘আইস’ জব্দ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) সিডনি বন্দরের কয়েকটি মালবাহী কন্টেইনার থেকে হাজার কেজি মাদকের বিপুল ওই চালান জব্দ করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, এক সাথে এত বেশি ক্রিস্টাল মেথ এর আগে অস্ট্রেলিয়ায় ধরা পড়েনি।

Advertisement

গত কয়েক সপ্তাহে সিডনি বন্দরে মার্বেল পাথরের চালান থেকে মোট ১ হাজার ৮০০ কেজি আইস জব্দ করল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত সপ্তাহে সাড়ে ৭০০ কেজি আইসের চালান জব্দ করা হয়।

নিউ সাউথ ওয়েলস গোয়েন্দা বিভাগের প্রধান জন ওয়াটসন এক সংবাদ সম্মেলনে বলেন, মাদকের ওই সিন্ডিকেট যে সক্ষমতা দেখাচ্ছে, তা বিস্ময়কর। যে চালান এ পর্যন্ত ধরা পড়েছে, পরিমাণের দিক দিয়ে তা বিপুল।

আরো পড়ুন>> মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগের জায়গায় বাংলাদেশ নেই

তিনি জানান, যে দুটি বড় চালান ধরা পড়েছে, সেগুলো এসেছে মধ্যপ্রাচ্য থেকে। দুটি চালানই পাচার করা হচ্ছিল একই কায়দায়, মার্বেল পাথরের স্ল্যাবে লুকিয়ে রাখা হয়েছিল।

সর্বশেষ চালান জব্দের বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে গত সপ্তাহে মাদকের চালান আটকের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, আরেকটি পৃথক অভিযানে কানাডা থেকে আগত একটি ভিনটেজ বেন্টলি গাড়ির হেডলাইটের ভেতরে লুকানো অবস্থায় প্রায় ১৫৫ মিলিয়ন ডলারের আইস ও কোকেন জব্দ করেছে তারা। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখ্য, মেথামফেটামাইন, আইস বা ক্রিস্টাল মেথ নামে পরিচিত মাদকের মূল উপাদান মেথাইলামফেটামিন। এটি অ্যামফিটামিন ড্রাগের সবচেয়ে শক্তিশালী জাতগুলির মধ্যে একটি। এই মাদকের স্বচ্ছ ক্ষুদ্র দানা বরফের মত দেখায় বলে আইস নামটি জনপ্রিয় হয়ে ওঠে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!