ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

খাবার পরিবেশনে দেরি, মেয়েকে রাগে খুন করলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ২৮ আগস্ট ২০২২
খাবার পরিবেশনে দেরি, মেয়েকে রাগে খুন করলেন বাবা!
ফাইল ছবি

আর কয়েক দিন পরই বিয়ে ছিল ২১ বছরের রেশমার। খাবার পরিবেশন করতে দেরি হওয়ায় বাবার হাতে খুন হলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ৫৫ বছর বয়সি মহম্মদ ফরিয়াদের ছয় সন্তান। তাদের মধ্যে ২১ বছর বয়সি মেয়ে রেশমার বিয়ে ঠিক হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর তার বিয়ে ছিল। কিন্তু তার আগেই মেয়েকে খুন করেন বাবা।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, খাবার চেয়ে মেয়েকে তাড়া দিয়েছিলেন মহম্মদ ফরিয়াদ। কেন খাবার দিতে দেরি হচ্ছে, তা নিয়ে মেয়েকে দু’কথা শোনান তিনি। রেশমা প্রতিবাদ করলে বাবা-মেয়ের ঝগড়া শুরু হয়। অভিযোগ, এর পর একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে আঘাত করেন বাবা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন)-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: মেয়ে হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!