ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে প্রথম মাঙ্কিপক্সে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ১৩ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রে প্রথম মাঙ্কিপক্সে একজনের মৃত্যু
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে প্রথম কোনো মাঙ্কিপক্স আক্রান্ত মার্কিন রোগী মারা গেলেন।

সোমাবার এক বিবৃতিতে এ কথা জানায় কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ।

কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মৃত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ বিষয়ে আর কোনো তথ্য জানানো হবে না।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক ড. উইলিয়াম শ্যাফনার বলেন, মাঙ্কিপক্স ভাইরাসটি শরীরে প্রবেশের পর থেকে মৃত ব্যক্তির দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিকে দমাতে পারেনি। 

মার্কিন সংস্থা ডিসিসির তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে ৫৮ হাজার জন আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে ১৮ জনের মৃত্যুর খবর জানা গেছে।

সূত্র- এনডিটিভি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!