ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের ‘রাষ্ট্রায়ত্ত’ ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২২
চীনের ‘রাষ্ট্রায়ত্ত’ ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানের রাজধানী চেংশার একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার বিকেলের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে। ভবনটির অধিকাংশ তলা ভয়াবহভাবে আগুনে জ্বলছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানো চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতাও শুরু হয়েছে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আগুনে জ্বলতে থাকা ভবনটির ছবি টুইট করা হয়েছে। সে ছবিতে দেখা যাচ্ছে, আগুনের তেজে বহুতল সেই ভবনটির বাইরের অংশ পুরো কালো হয়ে গেছে।

এ আগুনে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

জানা গেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি চীনের রাষ্ট্রায়ত্ত টেলি যোগাযোগ কোম্পানি চায়না টেলিকমের মালিকানাধীন। কোম্পানির প্রাদেশিক সদর দফতরও ছিল সেই ভবনটিতে। আগুনের সূত্রপাত এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে জানা গেছে।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!