চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত একটি পত্রিকায় প্রকাশিত ঘটনাটিতে জানানো হয়েছে, ১৯৯৯ সালে ‘গ্যাস্ট্রিক মিউকোসাল অ্যাডিনোকার্সিনোমা’ নামক ক্যানসারে আক্রান্ত হন ওই নারী। করতে হয় একাধিক অস্ত্রোপচার। চিকিৎসার পর তাকে ক্যানসার-মুক্ত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রায় দু’দশক তেমন কোনও সমস্যা ছিল না তার। কিন্তু কিছু দিন আগে পেটের এক পাশে প্রবল যন্ত্রণা শুরু হয় তার। ফুলে ওঠে ডান পা। তার পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
আরো পড়ুন>> হনুমানের অত্যাচার থেকে বাঁচতে সাপ এনে থানা সামলাচ্ছে পুলিশ!
.png)
হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তার। তাতেও প্রথমে বোঝা যায়নি পেটের ভিতরে থাকা জিনিসটি কী। অস্ত্রোপচারের পর বোঝা যায়, ভিতরে আটকে ছিল একদলা গজ কাপড়! এত দিন কী ভাবে কোনও উপসর্গ ছাড়াই এই কাপড় রোগীর দেহের ভিতরে রইল, তা ভেবেই পাচ্ছেন না চিকিৎসকরা। পাশাপাশি, ক্যানসার চিকিৎসার পরেও একাধিক বার স্ক্যান হওয়ার কথা রোগীর। তখনও কেন ধরা পড়ল না বিষয়টি, তা-ও বুঝতে পারছেন না তারা। রোগীর গোপনীয়তার স্বার্থে তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার