ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কেঁপে উঠলো তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১, ১৮ সেপ্টেম্বর ২০২২
কেঁপে উঠলো তাইওয়ান
ছবি: সংগৃহীত

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে স্বশাসিত দ্বীপ তাইওয়ান। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে দ্বীপটিতে ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, তাইওয়ান ছাড়াও চীন, জাপান, ফিলিপাইনে ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের ইউজিং শহর থেকে ৯১ কিলোমিটার পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬।

Advertisement

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) অবশ্য কম্পনের মাত্রা ৬.৫ বলে জানিয়েছে। তবে ভূমিকম্পের তীব্রতা পরিমাপে সংস্থা ও সময়ভেদে কম্পনের মাত্রায় ভিন্নতা নতুন কিছু নয়।

জানা গেছে, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা। গত জুন মাসে দেশটির পূর্ব উপকূলে ৬ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে ঐ সময় কেউ হতাহত হননি।

এর আগে, গত মার্চে দ্বীপটিতে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানলে পূর্বাঞ্চলে একটি অর্ধনির্মিত সেতু ধসে পড়ে।

তারও আগে, ২০১৮ সালে দেশটির জনপ্রিয় পর্যটন শহর হুয়ালিয়েনে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৩০০ জন আহত হন।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে এক ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ। আর ১৯৯৯ সালে দ্বীপটিতে ৭.৩ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল দুই হাজারের বেশি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!