ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দাঙ্গাকারীদের দমনের ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২২
দাঙ্গাকারীদের দমনের ঘোষণা ইরানের প্রেসিডেন্টের
ইব্রাহিম রাইসি- ফাইল ফটো

হিজাব ইস্যুতে ইরানে চলমান আন্দোলনের নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন. দাঙ্গাকারীদের কঠোরভাবে দমন করা হবে। বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইব্রাহিম রাইসি বলেন, যারা দাঙ্গায় অংশ নিয়ে তাদের দৃঢ়ভাবে মোকাবিলা করা জনগণের দাবি।

এ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা জাতীয় ঐক্যকে টার্গেট করেছে এবং একে অপরের বিরুদ্ধে জনগণকে দাঁড় করাতে চাইছে।

Advertisement

গত ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনি মারা যান। এর তিনদিন আগে হিজাব না পরায় তাকে গ্রেফতার করেইরানের নৈতিকতা বিষয়ক পুলিশ। এ মৃত্যু কেন্দ্র করে ইরানজুড়ে শুরু হয় বিক্ষোভ। এ বিক্ষোভে এখন পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছেন।

মাশার আইনজীবী সালেহ নিকবখত বলেন, মাশা আমিনির শোকাহত বাবা-মা একটি অভিযোগ করেছেন। তারা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চান। পাশাপাশি পুলিশ হেফাজতে থাকাকালীন তার সব ভিডিও ও ছবি প্রকাশের দাবিও জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!