[ আন্তর্জাতিক ]
ফ্লোরিডায় ৫০০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা: গভর্নর
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৫০০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা সৃষ্ট হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিসান্টিস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নর এ তথ্য জানান।
ডিসান্টিস বলেন, মধ্য ফ্লোরিডায় বড় ধরনের বন্যা হয়েছে। এটা ৫০০ বছরের মধ্যে অন্যতম ঘটনা। বন্যাকবলিত এলাকায় অভিযান চালাচ্ছেন সাত হাজার উদ্ধারকর্মী।
ফ্লোরিডার গভর্নর আরো বলেন, ঘূর্ণিঝড়ে অভিবাসীবাহী জাহাজ ডুবে ২৩ জন নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রল অ্যান্ড কোস্টগার্ড তাদের খোঁজ করছে।
.png)
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানা শীর্ষ পাঁচটি শক্তিশালী ঝড়ের মধ্যে ইয়ান একটি। ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা অতিক্রম করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!