ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ৩০ সেপ্টেম্বর ২০২২
মিয়ানমারে ভূমিকম্প অনুভূত
ফাইল ফটো

মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার এ ভূমিকম্প হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে।

ইএমএসসি’র বরাতে রয়টার্সের খবরে বলা হয়, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে কম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!