রোববার (২ অক্টোবর) রাশিয়ার সাংবিধানিক আদালত এক আদেশে প্রেসিডেন্ট পুতিনের এই চুক্তিকে বৈধতা দেয়।
আদালতের আদেশে বলা হয়, এই চুক্তি রুশ ফেডারেশনের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
.png)
পুতিন ইউক্রেনের ৪ অঞ্চলের প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করেন। বলা হয়েছে ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
আরো পড়ুন>> মঙ্গলগ্রহে ভারতের প্রথম অভিযানের সমাপ্তি
গত শুক্রবার চুক্তির সময় পুতিন বলেছিলেন, খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কের বাসিন্দারা আজীবনের জন্য রাশিয়ার নাগরিক হয়ে গেলেন। তারা যেকোনো মূল্যে নিজ দেশ রক্ষা করবেন।
সূত্র: আনাদলু এজেন্সি