ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাচতে নাচতেই আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ৩ অক্টোবর ২০২২
নাচতে নাচতেই আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক!
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে অন্যদের সঙ্গে তাল মিলিয়ে নাচছিলেন এক যুবক। তবে একপর্যায়ে ২১ বছর বয়সী ওই যুবক হার্ট অ্যাটাকের শিকার হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও পথেই মারা যান তিনি।

রোববার (২ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যে। এরইমধ্যে ওই যুবকের নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মৃত যুবকের এক বন্ধুই ওই ভিডিওটি করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়া ওই যুবকের নাম বীরেন্দ্র সিং রমেশ ভাই রাজপুত। রোববার রাতে গুজরাটের আনন্দ জেলার তারাপুর এলাকার শিব শক্তি সোসাইটিতে এই ঘটনা ঘটে। মৃত বীরেন্দ্র স্থানীয় মোরাজ গ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। গরবার অনুষ্ঠানে তিনি বন্ধুদের সঙ্গে নাচছিলেন। তারই এক বন্ধু সেই নাচের ভিডিও করছিল পাশে থেকেই। ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে আচমকা জ্ঞান হারিয়ে পড়ে যান ২১ বছর বয়সী এই যুবক।

Advertisement

আরো পড়ুন>> সাড়ে ১৩ লাখ টাকার গাড়ির মেরামত খরচ ২৭ লাখ টাকা!

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, এক দল যুবক হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন। সেই দলে কয়েক জন কিশোরও ছিল। পরে নাচতে নাচতে আসরে ঢোকেন মেয়েরাও। শেষে দেখা যায়, বীরেন্দ্র সিং রমেশ ভাই রাজপুত নামের ওই যুবক নাচতে নাচতে সামনের দিকে ঝুঁকে পড়ছেন। কিছুটা এগিয়ে এসে মুখ থুবড়ে পড়ে যান তিনি। ভিডিওটি তখনই বন্ধ করে দেওয়া হয়। পরে যুবককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু, পথেই মৃত্যু হয় ওই যুবকের। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভিডিওটি দেখুন...

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ভারত মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!