ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

থাইল্যান্ডে শিশু ডে-কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি, নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ৬ অক্টোবর ২০২২
থাইল্যান্ডে শিশু ডে-কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি, নিহত ৩৪
ফাইল ছবি

থাইল্যান্ডের একটি প্রি-স্কুলের শিশু ডে-কেয়ার সেন্টারে বন্দুক হামলায় ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২২ জনই শিশু।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নোং বুয়া লাম ফু প্রদেশে এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হামলাটি চালিয়েছে দেশটির পুলিশের এক সাবেক কর্মকর্তা। সে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ওপর গুলি ও ছুরিকাঘাত করে হামলা চালায়। হামলার পর সে নিজেও গুলি করে আত্মহত্যা করেছে বলেছে জানিয়ে থাইল্যান্ডের গণমাধ্যম।

Advertisement

তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। থাইল্যান্ডের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হামলাকারী পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন>> গ্রিস উপকূলে নৌকাডুবিতে ১৬ অভিবাসীর মৃত্যু

থাইল্যান্ডে এমন হামলার ঘটনা খুব কমই ঘটে। এর আগে সর্বশেষ ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে সেনাবাহিনীর এক সদস্য ২৯ জনকে হত্যা করেছিল এবং আরও ৫৭ জনকে আহত করেছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!