ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২২
মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০
ছবি: সংগৃহীত

মেক্সিকোর একটি পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন।

মেক্সিকো প্রশাসন জানায়, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে গুয়ানাহুয়াতো শহরের একটি বারে ঢুকে এক ব্যক্তি আকস্মিক গুলি ছুড়তে শুরু করেন। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় আরো একজনের। নিহতরা সবাই পুরুষ।

পুলিশের ধারণা, মাদক কারবার সংশ্লিষ্টতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হামলার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি তারা।

Advertisement

আরো পড়ুন>> ফের বেঁচে উঠবে এই আশায় ১৫ ঘণ্টা পানিতে ফেলে রাখা হল মরদেহ!

সম্প্রতি মেক্সিকোজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে গ্যং সহিংসতা। সরকারি হিসেবে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দুই হাজার ১০০’র বেশি হত্যাকাণ্ড ঘটেছে দেশটিতে।

২০০৬ সালের ডিসেম্বর থেকে মাদকবিরোধী অভিযান শুরু করে মেক্সিকো প্রশাসন। এরপর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার হত্যাকাণ্ড ঘটেছে দেশটিতে। যা নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!