ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুইডেনে শপিংমলে বন্দুক হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ২০ আগস্ট ২০২২
সুইডেনে শপিংমলে বন্দুক হামলা, নিহত ১
ছবি: সংগৃহীত

সুইডেনে শপিংমলে বন্দুকধারীর হামলায় এক জনের মৃত্যু হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২০ আগস্ট) মালমো শহরের একটি শপিংমলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে বলা হয়, শপিংমলের প্রবেশ মুখে ভিড়ের লক্ষ্য করে গুলি করে হামলাকারী। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দ্রুত এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চলে অভিযান। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে এটি বিচ্ছিন্ন ঘটনা।

Advertisement

আরো পড়ুন>> গোয়েন্দা কর্মকর্তা সেজে ব্যাংকে ডাকাতি!

এর আগে গেল জুলাই মাসে মালমো শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিংমলে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!