ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১৩ বছর পর আর্মেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪১, ৭ অক্টোবর ২০২২
১৩ বছর পর আর্মেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসলেন এরদোগান
আর্মেনিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট - ফাইল ছবি

দীর্ঘ ১৩ বছর পর আর্মেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

প্রতিবেদনে বলা  হয়, সম্পর্ক পুনরুদ্ধারে রাজি হওয়ার পর ঐতিহাসিক দুই শত্রু রাষ্ট্রের প্রেসিডেন্ট মুখোমুখি বৈঠক করেছেন। ৪৪ দেশের ইউরোপীয়ান পলিটিক্যাল কমিউনিটির সামিটের ফাঁকে তারা সাক্ষাতে মিলিত হন। তবে দুই নেতা কী আলোচনা করেছেন এখন পর্যন্ত তা জানা যায়নি।

Advertisement

তুরস্কের সঙ্গে আর্মেনিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই। তবে গত বছর দুই দেশ আলোচনায় বসতে এবং সীমান্ত খুলতে রাজি হয়। দুই দেশের নিয়োগ করা বিশেষ দূতেরা চার দফা বৈঠকে বসেছেন। এই বৈঠকে উভয় দেশ ইস্তামবুল এবং ইয়েরেভেনের মধ্যে চার্টার ফ্লাইট পরিচালনায় সম্মত হয়।

আরো পড়ুন>> লাস ভেগাসে ছুরি হামলায় নিহত ২, আহত ৬

১৯১৫ সালে তৎকালীন অটোমান তুর্কি আর্মেনিয়ার নাগরিকদের গণহারে হত্যা করেছিল বলে অভিযোগ আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং আরো কিছু দেশ এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে।

২০০৯ সালে দুই দেশ সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রতিবেশী দেশ আজারবাইজানের সমর্থনে তুরস্ক ১৯৯৩ সালে আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করেছিল। দুই বছর আগে (২০২০ সালে) নাগোর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে জড়ালে তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানকে সমর্থন দিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!