ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভালোবেসে বিয়ে করার স্বাদ মিটিয়ে দিলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ১১ অক্টোবর ২০২২
ভালোবেসে বিয়ে করার স্বাদ মিটিয়ে দিলেন স্বামী!
হুসনারা- ছবি: সংগৃহীত

ভালোবেসে বিয়ে করা এক স্বামীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ‘আপত্তিকর’ ছবি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে লজ্জা ও অপমানে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সুজাপুরের গয়েশবাড়ি বিশ্বাসপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। মৃত নারীর নাম হুসনারা বিবি। 

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ১৮ বছর বয়সি হুসনারার সঙ্গে মাত্র পাঁচ মাস আগে আক্তারের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই পরিচয় ছিল তাদের। হুসনারা সুজাপুরে স্কুলপাড়ার বাসিন্দা আক্তারকে ভালোবেসে বিয়ে করেন। পেশায় একজন প্লাস্টিক ব্যবসায়ী। কর্মসূত্রে দিন ১০ আগে শিলিগুড়িতে গিয়েছেন। তার মধ্যে স্ত্রীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। তা নিয়ে আপত্তি জানান হুসনারা। 

Advertisement

এরপরই লজ্জা-অপমানেই কীটনাশক পান করে আত্মহত্যা করেন হুসনারা। 

হুসনারার বাবার বাড়ি থেকে অভিযোগ করা হয়, ভালোবেসে বিয়ে করলেও বিয়ের পরপরই মেয়েকে মানসিক এবং শারীরিক অত্যাচার করতেন আক্তার। স্ত্রীকে অপমানের উদ্দেশ্য নিয়েই স্ত্রীর ‘আপত্তিকর’ ছবি সবার সামনে আনেন। এ অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খান হুসনারা।

পুলিশ বলছে, মঙ্গলবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তারপর হুসনারার বাবার বাড়ি থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে আসামি করা হয়েছে স্বামী আক্তার শেখকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!